গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বৈষ্ণবনগর থানার পুলিশ বিননগর এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ ভোলা ঘোষ(৩২) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে। বেআইনি মদ বিক্রি করার অভিযোগে ধৃতকে গ্রেফতার করা হয়। ধৃতের বাড়ি বীরনগর থেকে উদ্ধার হয় ৫০ বোতল মদ।
পাশাপাশি বৈষ্ণবনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চামাগ্রাম হাই স্কুল মাঠে হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ সাত জন জুয়াড়িকে গ্রেফতার করে। ধৃতদের প্রত্যেকের বাড়ি ১৮ মাইল এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পাঁচ হাজার দুই শো পঁচিশ টাকা। ধৃত আট জনকেই আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়।